দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের ৪৮ ঘণ্টা পর নীরবতা ভেঙেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। সোমবার অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করার পর থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তার পদত্যাগ ঘিরে অনুসারীদের মিছিল, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির মধ্যে বুধবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পার্বত্যবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানান তিনি।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ জনগণের মধ্যে তৈরি হওয়া প্রতিক্রিয়া নিয়ে অবগত থাকার কথা জানান।

তিনি সবাইকে শান্তি, ধৈর্য ও আইনশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাত এড়িয়ে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে হবে।
পার্বত্য চট্টগ্রামকে সকলের বলে উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন। সেখানে তিনি জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি অনুগত এবং শেষ পর্যন্ত এই দল ও এর আদর্শের সঙ্গে থাকতে চান।
তিনি আরও বলেন, ব্যক্তি নয়, জনগণের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে তিনি সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
জে আই